ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ৪:২৮:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে সারাদেশে প্রায় ১০ কোটি ৪১ লাখ ভোটার অংশগ্রহণ করেছেন। আর ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আমরা সারাদিন মিডিয়ায় দেখেছি, কোথাও কোনো অনিয়মের অভিযোগ আমরা দেখিনি।’

এ সময় কমিশনার, সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ব্যাপক ভোটারের অংশগ্রহণের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। জাতি কতোটা ভোট উৎসবে মেতেছিল, কেবল দেশি নয়, বিদেশি গণমাধ্যমেও তা আমরা দেখেছি।

তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সারাদেশের ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে ১৪ জনের প্রাণ ঝরেছে। তবে নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশনের একার প্রচেষ্টায় এই কর্মযজ্ঞ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা সম্ভব নয়। আপনাদের সবার অংশগ্রহণে এটা সম্ভব হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই।

এই নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হবে, তাদের নেতৃত্বে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি।

এরপর সিইসি এক প্রশ্নের জাবাবে বলেন, জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবেই ভোট হয়েছে। এটাতো আমাদের কিছুই না। আমরা নতুনভাবে আর নির্বাচন করবো না। 

তিনি বলেন, আমরা নির্বাচন যেভাবে করেছি, তারপর আর নির্বাচন করার সুযোগ নেই। তাছাড়া নির্বাচন নিয়ে কারও লজ্জা পাওয়ারও কিছু নেই।

এসময় আরেক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে আমরা খুবই তৃপ্ত, সন্তুষ্ট এবং আশাবাদী। তখন বিভিন্ন অনিয়মের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এটা একটা বানোয়াট অভিযোগ।

নির্বাচনের গেজেট কবে নাগাদ হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চূড়ান্ত ফলাফল পেতে আরও তিন থেকে চারদিন লাগবে, তারপর গেজেট হবে।