৯ বছর পর এমপিওভুক্তির ঘোষণা আসছে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ ৯ বছর পর আজ নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা করা হবে। বুধবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তালিকা প্রকাশ করবেন।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে চূড়ান্ত তালিকা ঘোষণার ক্ষেত্রে কোন পদ্ধতি, কোন মানদণ্ডে এই সব প্রতিষ্ঠানকে এমপিও দেয়া হয়েছে তাও জানানো হবে। আর এই সুবিধা জুলাই থেকে কার্যকর করা হবে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা, বিএম, ভোকেশনালে কতো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে তা জানাননি তিনি।
এর আগে সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছিলো। এবার সেই সংখ্যা দ্বিগুণ হবে জানান দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২ হাজার ৭৬৮টি স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান এবার এমপিও পাচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, এখন থেকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মান ধরে রাখতে হবে। যারা মান ধরে রাখতে ব্যর্থ হবেন, তাদের এমপিও স্থগিত হবে।
দীপু মনি বলেন, সারা দেশ থেকে বহু আবেদন জমা পড়বে; এটা স্বাভাবিক। সবাইকে এমপিওভুক্ত করা যাবে না। তবে, এটুকু বলতে পারি- যোগ্য বিবেচিত কেউ বাদ পড়বেন না। এখন থেকে প্রতি বছর যেসব প্রতিষ্ঠান যোগ্য হবে; তাদের এমপিওভুক্ত করা হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে গড়ে তোলা। যারা এমপিওভুক্ত হতে পারেননি নীতিমালা প্রস্তুত করার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, কোন ধরনের রাজনৈতিক কিংবা দলীয় বিবেচনায় এমপিওভুক্তি বাদ দেয়া বা অন্তর্ভুক্তি করার কোনো সুযোগ নেই।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







