ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১০:০৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

৯০ বছর বয়সী নারী রাঙিয়ে তুলেছেন নিজ গ্রাম

কানিজ ফাতিমা সুমাইয়া | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার

অ্যানেক্কা ক্যাপর্কোভা রাঙিয়ে তুলেছেন নিজ গ্রাম।

অ্যানেক্কা ক্যাপর্কোভা রাঙিয়ে তুলেছেন নিজ গ্রাম।

ছোট্ট পোলিশ গ্রাম যেখানে প্রতিটি বাড়িতে নিখুঁতভাবে ফুল আঁকা থাকে। রঙবেরঙের বাড়িগুলোর দিকে তাকিয়ে যে কারে দৃষ্টি সতেজ হয়ে ওঠে। 

হ্যাঁ, চেক প্রজাতন্ত্রের লুকায় বসবাসকারী ৯০ বছর বয়সী এক বাসিন্দা তার গ্রামকে মনোমুগ্ধকর করে তুলেছেন। প্রতি বসন্ত এবং গ্রীষ্মে  জানালা এবং দরজা ফ্রেমগুলোকে নীল ফুলের নকশায় শোভিত করেন। এই কাজ করেই সময় কাটে তার।

অ্যানেক্কা ক্যাপর্কোভা, একজন প্রাক্তন কৃষি শ্রমিক। বছরখানেক ধরে একই কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয় এক নারীর অনুপ্রেরণায় তার প্রাচীর সজ্জার শখ জন্মে। প্রাণবন্ত নীল রঙ এবং একটি ছোট ব্রাশ ব্যবহার করে তিনি ঐতিহ্যবাহি মোরাভিয়ান (দক্ষিণ চেক) শিল্পকর্ম দ্বারা অনুপ্রাণিত হয়ে ফুলের প্রাচীর মুরালগুলি তৈরি করেন।  

স্থানীয়রাভাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে দারুণ প্রশংসিত হয়। এ সময় তিনি জোর দিয়ে জানান তার পেইন্টিংয়ের শখটি কেবল নিজের আনন্দের জন্য। 

চেক মিডিয়াকে অ্যানেক্কা ক্যাপর্কোভা বলেন, ‘আমি একজন শিল্পী। আমি কেবল দেয়াল চিত্র উপভোগ করছি। আমি সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করতে চাই’।