‘বাবা-মাকে ছাড়তে চাপ দিলে স্ত্রীকে তালাক দেয়া যাবে’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১ জুন ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
বিয়ের পর স্ত্রী যদি মা-বাবাকে ছেড়ে আলাদা থাকার জন্য চাপ দেন, তাহলে তাকে তালাক দিতে পারবেন স্বামী।স্বামীকে বারবার চাপ দিয়ে বাবা-মা’কে ছাড়তে বলাটা তার উপর মানসিক নির্যাতন এবং এটিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করেছে দেশটির একটি আদালত। তাই স্ত্রীকে তালাক দেওয়ার জন্য এটিই যথেষ্ট কারণ।
একটি বিচ্ছেদের মামলার ভিত্তিতে এমনই মন্তব্য করেছে ভারতের কেরালার হাইকোর্ট।
মাকে ছেড়ে আলাদা থাকার জন্য চাপ দিচ্ছেন স্ত্রী, এই অভিযোগ তুলে কেরালা হাইকোর্টে বিচ্ছেদের মামলা করেন এক ব্যক্তি। তবে ওই ব্যক্তির স্ত্রী পাল্টা অভিযোগ করেন, শাশুড়ির নির্দেশে স্বামী মদ্যপান করে তার উপর অত্যাচার চালান।
ওই নারী জানান, তিনি স্বামীর সঙ্গে ঘর করতে চান, কিন্তু শাশুড়ির সঙ্গে নয়। সেই মামলার ভিত্তিতে বিচারপতি এএম শফিক ও বিচারপতি মেরি জোসেফের ডিভিশন বেঞ্চ জানান, অসহায় বাবা-মা এবং স্ত্রীর প্রত্যাশা, এই দুইয়ের টানাপড়েনের মধ্যে জীবনধারণ যেকোনও পুরুষের জন্যই দুঃসহ। এই ধরনের কোনও ঘটনায় যদি দেখা যায় ডিভোর্সের জন্য অন্য কোনও গ্রহণযোগ্য কারণ নেই। তখন শুধু এই কারণের ভিত্তিতেই স্ত্রীকে তালাক দিতে পারবেন স্বামী।
এই পর্যবেক্ষণের পরই আদালত রায় দেয়, শাশুড়ির থেকে আলাদা থাকার জন্য চাপ দেওয়ার এই আচরণের জন্য পুরুষ সঙ্গী তার স্ত্রীকে ডিভোর্স দিতে পারেন।
এই মামলায় কেরালা হাইকোর্টের আরও একটি পর্যবেক্ষণ দিয়েছেন। দুই বিচারপতির ওই ডিভিশন বেঞ্চ বলেছেন, বাড়ির বউকে দিয়ে ঘরের কাজ করানোটা অস্বাভাবিক কিছু নয়। বড়রা চাইলে কখনও কখনও ছোটদের বকাবকিও করতে পারেন।
আদালতের পর্যবেক্ষণ, ‘কোনও পরিবারই এমন নেই যেখানে সদস্যদের মধ্যে ঝামেলা হয় না। বড়রা ছোটদের বকাবকি করলেও সেটা খুবই সাধারণ বিষয়। বাড়ির বউকে ঘরের কাজ করতে বলাটাও অস্বাভাবিক কিছু নয়।’ সূত্র: সংবাদ প্রতিদিন
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







