ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:৫০:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

কুষ্টিয়ায় স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার

আপডেট: ০১:৪১ পিএম, ২৩ আগস্ট ২০১৫ রবিবার

1439262657-380x201 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা শহরের স্টেডিয়াম পাড়ার নিজ বাসা থেকে রোববার সকালে মাহমুদা খন্দকার মুক্তি (২৫) নামের এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুক্তি মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি মিরপুর উপজেলার মশান গ্রামের খন্দকার আব্দুল হাইয়ের মেয়ে। তিনি স্টেডিয়াম পাড়া এলাকার মাজহারের স্ত্রী বলে জানা গেছে। মুক্তির চাচা আবু সাঈদ বলেন, ‘তার স্বামীর সাথে কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আজ সকালে আমরা খবর পাই মুক্তি মারা গেছেন।’ কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দেবনাথ উইমেননিউজকে জানান, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শহরের স্টেডিয়াম পাড়ার বাসা থেকে স্কুলশিক্ষিকা মুক্তির লাশ উদ্ধার করা হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’