‘কালি’র শরৎকালীন সাহিত্য সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
নিভৃতচারী ও ডামাডোলের বাইরে থাকা কবি জুনান নাশিত। লিখছেন সেই নব্বই দশক থেকে। কী লিখছেন তিনি, কেমন তার কবিতা-সেটা জানতেই সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘কালি’ আয়োজন করে ‘জুনান নাশিতের কবিতা’ শীর্ষক অনুষ্ঠানের। এটা ছিল কালির ১০ম অনুষ্ঠান।
রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠানে নির্ধারিত আলোচক ছিলেন কথাসাহিত্যিক ও কবি মালেকা ফেরদৌস, লেখক ও কবি কামরুল হাসান, কবি তুষার কবির।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কথাসাহিত্যিক পাপড়ি রহমান। সূচনা বক্তব্যের পর কবি জুনান নাশিতের ওপর আলোকপাত করা হয়। এরপর কবি মালেকা ফেরদৌস অসুস্থ থাকায় তার পাঠানো লিখিত আলোচনা পাঠ করে শোনান আফরোজা আক্তার টিনা।
পরে নাতিদীর্ঘ আলোচনা করেন কবি কামরুল হাসান। জুনান নাশিতের অনেকগুলো কবিতার উদ্ধৃতি দিয়ে বিশ্লেষণ করেন তিনি। দশটি পয়েন্টে লিখিত এবং গবেষণাধর্মী আলোচনা করেন কবি তুষার কবির। তিনি দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদের লেখা উদ্ধৃত করে আলোচনায় একটা ভিন্ন মাত্রা যোগ করেন।
জুনান নাশিতসহ তিন আলোচকের ওপর চমৎকার তথ্যসমৃদ্ধ আলোকপাত করেন উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কবি লাবণ্য লিপি। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কালির সদস্য শারমীন জাহান শাম্মী ও কবি সাকিরা পারভীন সুমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. বেগম জাহান আরা, দিলারা মেসবাহ, পিয়াস মজিদ, সাইফ বরকতুল্লাহ, সুমী সিকান্দার, সেঁজুতি বড়ুয়া, মাহবুব সৈকত, মাহফুজ পাঠক, জিনাত আরা জোনাকী, মনিরুল মনির, কাজী সুফিয়া আকতার।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




