চেয়ারম্যান-মেম্বার পদে লড়ছেন তৃতীয় লিঙ্গের সাথী ও সাগরিকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
তৃতীয় লিঙ্গের আলী আজম ওরফে সাথী এবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন। তার মতো আরও একজন তৃতীয় লিঙ্গের উজ্জল মিয়া ওরফে সাগরিকাও সদস্য পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন।
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সাথী চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আর মেম্বার পদে সাগরিকা লড়ছেন তালা প্রতীকে।
নির্বাচনকে সামনে রেখে কখনও পায়ে হেটে কখনওবা যানবাহনে চড়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন তারা। ভোটাররাও তাদেরকে খুব ভালভাবেই গ্রহণ করছেন। ভোটাররা বলছেন, অনেকদিন পর তারা উৎসবের উপলক্ষ্য পেয়েছেন।
ওই ইউনিয়নের ভোটার আলেফা বেগম বলেন, সবার মত তৃতীয় লিঙ্গের আলী আজম সাথীও তার অনুসারীদের নিয়ে আমাদের কাছে ভোট চাইতে এসেছিলেন। আমাদের খুব ভাল লাগছে।
সাথীর অনুসারীদের মধ্যে বৃষ্টি, কবিতা ও মালা জানান, এই সমাজে অনেকটাই অবহেলার শিকার তৃতীয় লিঙ্গের সদস্যরা। তাই চেয়ারম্যান এবং মেম্বার পদে বিভিন্ন হেভিওয়েট প্রার্থীদের মাঝে তাদের নির্বাচনে মাঠে নামিয়েছেন। এ জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আলী আজম ওরফে সাথী বলেন, যদি নির্বাচিত হই তবে কোনো ধরণের ঘুষ ছাড়াই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষকে পৌঁছে দেয়া হবে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের সব ধরণের কাজ কোনো প্রকার হয়রানি ছাড়াই সম্পাদন করা হবে।
আমি যদি জয়লাভ করতে পারি তাহলে অসহায় নারীদের পাশে সব সময় থাকব, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন মেম্বার প্রার্থী উজ্জল মিয়া ওরফে সাগরিকা।
উল্লেখ্য, বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত নারী সদস্য ৮ এবং সাধারণ সদস্য প্রার্থী ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ১৭ হাজার ৬২৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








