ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:২৩:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

 ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে হিলারির সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নাচের কারণে সমালোচনার মুখে পড়া ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনের পক্ষে সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মারিনকে সমর্থন জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন হিলারি। এছাড়া নিজের নাচের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সান্না মারিন ও তার বন্ধুদের একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা যায়। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন। অনেকে বলতে থাকেন এটি প্রধানমন্ত্রীর আচরণ হতে পারে না। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে আবার সান্না মারিনের পক্ষে অবস্থান নিয়েছেন।

তারা বলেন, ৩৬ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর অধিকার আছে তার বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত পার্টিতে অংশগ্রহণের। এবার সে কাতারে যোগ দিয়েছেন হিলারি ক্লিনটনও।

গতকাল রোববার ওই টুইটার পোস্টে সান্না মারিনকে ট্যাগ করে হিলারি লিখেছেন, ‘নাচতে থাকুন’।

হিলারির ওই টুইটার পোস্টের সঙ্গে একটি ছবিও আছে। সেখানে একটি জনাকীর্ণ ক্লাবের ভেতরে মুখ ভরা হাসি নিয়ে হিলারিকে নাচতে দেখা গেছে। ছবিটি ২০১২ সালে হিলারির কলম্বিয়া সফরে তোলা। তখন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

দ্রুতই হিলারির সে টুইটার পোস্টের জবাব দিয়ে পাল্টা টুইট করেছেন মারিন। সেখানে তিনি হিলারি ক্লিনটনকে ট্যাগ করেন এবং হার্ট ইমোজি দিয়ে লিখেছেন, আপনাকে ধন্যবাদ।