ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৬:৪২:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

অক্টোবরের পরে টিকা নাও পেতে পারেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ৩ অক্টোবরের পর করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নাও পাওয়া যেতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক টিকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অক্টোবরের পর হয়তো প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য টিকা থাকবে না। যেগুলো থাকবে, সেগুলোরও মেয়াদ শেষ হয়ে যাবে।

তিনি বলেন, যারা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেননি, তারা দ্রুত নিয়ে নিন। ৩ অক্টোবরের পর টিকা নাও পেতে পারেন। ২৮ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন শুরু হযে ৩ অক্টোবর পর্যন্ত চলবে।

জাহিদ মালেক বলেন, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ প্রথম ডোজ টিকা নেয়নি, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ।

তিনি বলেন, ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। বাকিদেরও টিকা দিতে হবে। ১১ অক্টোবর থেকে জেলা উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।

এ সময় করোনা রোধে সবাইকে মাস্ক পরতে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।