ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৭:৫৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

অক্টোবরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী অক্টোবর মাসে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে আগামী ২০ আগস্ট ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের তারিখ চূড়ান্ত হবে।

জানা যায়, আগামী ২-৩ অক্টোবর ভারতের দিল্লিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়ান চ্যাপ্টার বা রিজিওনাল এজেন্ডা ইন্ডিয়ান ইকোনমিক সামিট অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে অন্যতম কো-চেয়ার হিসাবে বাংলাদেশের সরকার প্রধানকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঢাকা চাইছে বহুপক্ষীয় ওই আয়োজনে সফরটি সীমাবদ্ধ না রেখে দ্বিপক্ষীয় উপাদান যুক্ত করতে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি স্বতন্ত্র বৈশিষ্ট রয়েছে। তাছাড়া ওই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকছেন। দিল্লি চাইছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে অংশ নিন। ফলে আমরা চাই সফরটি দ্বিপক্ষীয় সফরে রূপান্তর হোক। সে মতেই আমরা প্রস্তুতি নিচ্ছি।

-জেডসি