অক্টোবরে ৩৭১ নারী ও কন্যা নির্যাতনের শিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২২ পিএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দেশে চলতি বছরের অক্টোবরে ১৫৯ জন কন্যা এবং ২১২ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। নারীবাদি সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) গণমাধ্যমটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মোট ৩৭১ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬২ জন কন্যাসহ ৯১ জন। তার মধ্যে ১২ জন কন্যা ও ১০ জন নারীসহ ২২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ২ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ৫ জন কন্যাসহ ১০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ৬৩ টি এর মধ্যে ১৮ জন কন্যা।
১৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে এর মধ্যে ১২ জন কন্যা। ৬ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে এর মধ্যে ৫ জন কন্যা। ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৩ জন, এরমধ্যে ৬ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ২১ জন এর মধ্যে ২ জন কন্যা। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন এর মধ্যে ১ জন কন্যা। ১ জন নারী মানসিক নির্যাতনের শিকার হয়েছে। ১ জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৭ জন কন্যাসহ ৫৩ জনকে হত্যা করা হয়েছে। ৮ জন কন্যাসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০ জন কন্যাসহ ২৯ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে ৩ জন কন্যাসহ ৫ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ১০ জন কন্যাসহ ১২ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে ১টি। ২ জন কন্যাসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৩ জন। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ১৩ টি। এছাড়া ১ জন কন্যাসহ ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


