অক্সফোর্ডের কমনরুম থেকে মোছা হবে সু চির নাম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২৫ পিএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার
মিয়ানমারে রোহিঙ্গা `জনগোষ্ঠির ওপর সেনা বাহিনীর বর্বর অত্যাচার, হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় বিতর্কিত ভূমিকা রাখায় দেশটির নেত্রী অং সান সু চি বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছেন।
এ অবস্থায় নিজ বিদ্যাপিঠ অক্সফোর্ড কলেজের জুনিয়র কমন রুম থেকে মিয়ানমারের নেত্রীর নাম মুছে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
বৃহস্পতিবার সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্ট হিউ’স কলেজের শিক্ষার্থীরা কমন রুম থেকে সু চির নাম মুছে ফেলার পক্ষে ভোট দিয়েছেন।
এ কলেজে সু চি ১৯৬৪-৬৭ সাল পর্যন্ত রাজনীতি, দর্শন ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন।
এর আগে সেপ্টেম্বর মাসে সেন্ট হিউ’র পরিচালনা পর্ষদ কলেজের মূল ফটক থেকে সু চির প্রতিকৃতি নামিয়ে ফেলা হয়। আর অক্টোবর মাসের শুরুতে অক্সফোর্ড সিটি কাউন্সিল সুচির `ফ্রিডম অব দ্য সিটি অব অক্সফোর্ড` পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
এদিকে জুনিয়র কমন রুম থেকে সুচির নাম মুছে ফেলার পাশাপাশি সেন্ট হিউ’র সিদ্ধান্তে আরও উল্লেখ করা হয়, রাখাইনে ব্যাপক হত্যাযজ্ঞ, সংঘবদ্ধ ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সু চির সমালোচনা করতে না পারা অগ্রহণযোগ্য। এক সময় তিনি যে নীতি ও আদর্শের প্রতি অবস্থান নিয়েছিলেন এখন সু চি সেগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
২০১২ সালে সু চি অক্সফোর্ড থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন। তবে এই ডিগ্রি প্রত্যাহার করা হবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











