ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৩৯:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

অনন্ত-বর্ষার কোলজুড়ে নতুন অতিথি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৪২ পিএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার

চিত্রতারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা দ্বিতীয় পুত্রসন্তানের বাবা-মা হলেন। তাদের দ্বিতীয় পুত্রসন্তানের নাম রাখা হয়েছে আবরার ইবনে জলিল। গত ২৩ অক্টোবর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বর্ষার অস্ত্রোপচার করা হয়। নতুন সন্তান সম্পর্কে সোমবার সকালে অনন্ত জলিল জানান, গতকাল রোববার আকিকা দিয়ে ছেলের নাম রেখেছেন। এরপর ছেলের ছবি প্রকাশ করেছেন। 

অনন্ত জলিল আরও জানান, ছেলের আকিকা দিয়ে রোববার দুপুরে দুটি এতিমখানায় শিশুদের জন্য খাবার পাঠানো হয়েছে। তাদের জন্য খাসি দেওয়া হয়েছে। গরিবদের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। বাসায় আত্মীয়স্বজন আর বন্ধুদের দাওয়াত দেওয়া হয়।

গত ১৭ অক্টোবর ব্যাংককে যান বর্ষা ও অনন্ত জলিল। ছেলেকে নিয়ে তারা দেশে ফিরে আসেন ৮ নভেম্বর। এই দম্পতির প্রথম ছেলে আজিজ ইবনে জলিলের বয়স এখন তিন বছর।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রে জুটি হিসেবে দর্শকদের সামনে আসেন অনন্ত জলিল ও বর্ষা। এরপর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন।