অনির্দিষ্টকালের জন্য রাজশাহী লকডাউন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
অনির্দিষ্টকালের জন্য রাজশাহী লকডাউন
ঘাতকব্যধি করোনাভাইরাসের সংক্রমণ সতর্কতায় রাজশাহী লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক হামিদুল হক এ ঘোষণা দেন। সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
পরে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিও জারি করা হয়। এতে বলা হয়, ইতোমধ্যে রাজশাহী জেলায় দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জে করোনা রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ কারণে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক মানুষ রাজশাহী জেলায় আগমনের প্রবণতা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা সিভিল সার্জনসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল সংস্থার মতামতের ভিত্তিতে প্রাণঘাতী করানোভাইরাস প্রতিরোধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী জেলা প্রশাসক রাজশাহী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেন।
লকডাউন অনুযায়ী এ জেলার সঙ্গে অন্য জেলার প্রবেশ ও বাহির হওয়ার সকল প্রকার রাস্তাঘাট বা অন্য কোনো পথে জেলার কেউ বাইরে যেতে পারবেন না এবং জেলার বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ বিদ্যুৎ-গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতার বাইরে থাকবে।
আজ সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় ওই গণবিজ্ঞপ্তিতে।
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই


