অনুমোদন পেল বুয়েটের তৈরি ‘অক্সিজেট’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন চাহিদা মেটাতে ব্যয়বহুল হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলার বিকল্প হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্ভাবিত ‘অক্সিজেট’ যন্ত্রটি উৎপাদনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আপাতত ২০০ ইউনিট উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ সালাউদ্দিন ও ডিভাইসটির উদ্ভাবক বুয়েট শিক্ষক ড. তওফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
যন্ত্রটি এরই মধ্যে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অনুমোদন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের দুটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। কিন্তু ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়া ডিভাইসটি উৎপাদন করা সম্ভব হচ্ছিল না।
তওফিক হাসান বলেন, ‘আমরা আজকেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি চিঠি পেয়েছি যে ওনারা আমাদের ২০০টি অক্সিজেট সি ফাইভ ডিভাইস তৈরি করার অনুমোদন দিয়েছেন। আমরা আশা করছি দেশের এই ক্রান্তিলগ্নে ডিভাইসটি কিছু মানুষের কাজে লাগবে। যাদের বিশেষ করে অক্সিজেনের প্রয়োজন বেশি ও আইসিইউর সল্পতা রয়েছে। এই ডিভাইসটি ভালোভাবে পারফর্ম করার পরবর্তীতে আরও তৈরি করার অনুমোদন পাওয়া যাবে।’
তিনি বলেন, কোন ধরনের রোগীদের কোন অবস্থায় এটি দেয়া যাবে এমন কিছু শর্ত দেয়া হয়েছে। এসব ডাটা দেখে পরবর্তীতে আরো অনুমোদন দেয়া হবে কি না সে সিদ্ধান্ত নেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর '
বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তওফিক হাসানের নেতৃত্বে ‘অক্সিজেট’ নামের যে ডিভাইসটি তৈরি করা হয়েছে সেটি দিয়ে হাসপাতালের সাধারণ বেডেই ৬০ লিটার পর্যন্ত হাই ফ্লো অক্সিজেন দেয়া সম্ভব বলে তারা জানান।
বিষয়টি নিয়ে ফলাও করে সংবাদ প্রচারের পর উচ্চ আদালতের নজরে আনেন একজন আইনজীবী। পরে বিচারক ‘অক্সিজেট’ নামের ডিভাইসের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার পরামর্শ দেন।
একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার জন্য খরচ যেখানে ২ থেকে ৫ লাখ টাকা, সেখানে বুয়েটের আবিষ্কৃত যন্ত্রটির উৎপাদন খরচ পড়বে মাত্র ২০-২৫ হাজার টাকা।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে