ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:২১:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সময় পরিবর্তন

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে আবার পিছিয়ে দেয়া হলো বাংলাদেশের মাটিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসর। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা ছিল এটি। যা প্রাথমিকভাবে পিছিয়ে নেয়া হয়েছিল চলতি বছরের শেষের জন্য।

আর এবার দ্বিতীয় দফায় পিছিয়ে এটিকে নেয়া হলো ২০২৩ সালের জানুয়ারিতে। আইসিসির সদস্য বোর্ডগুলোর সম্মতিক্রমেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসি ক্রিকেট কমিটির সভায় এসেছে এই সিদ্ধান্ত। এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপটি আবারো পেছানোর কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

দলগুলোর প্রস্তুতির কথা মাথায় রেখে বিশ্বকাপ বাছাইপর্বের খেলাও পিছিয়েছে আইসিসি। ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বটি এখন হবে ২০২১ সালের ডিসেম্বরে।

এছাড়া নারী ওয়ানডে ক্রিকেটের নিয়মেও আনা হয়েছে খানিক পরিবর্তন। এখন থেকে আর পাঁচ ওভারের বাধ্যতামূলক পাওয়ার প্লে থাকছে না। আর কোনো ম্যাচ যদি টাই হয়, তাহলে এর ফল মীমাংসা হবে সুপার ওভারের মাধ্যমে।


-জেডসি