ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১১:৩৬:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা নারীকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিলেন দুর্বৃত্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাত মাসের গর্ভবতীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে স্টেশনে ফেলে দিল এক অজ্ঞাত দুর্বৃত্ত। মঙ্গলবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কাছে ধর্মাভারম স্টেশনে এ ঘটনাটি ঘটেছে। 

ভারতের একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গন্টুটর জেলার বাসিন্দা ২৪ বছর বয়সী ওই গর্ভবতী যুবতীর নাম কর্নাতি দিব্যা। বর্তমানে দেহের একাধিক আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার গর্ভে থাকা শিশুটিরও আবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

ধর্মাভারম রেল স্টেশনের ইন্সপেক্টর টি মোহন প্রসাদ জানিয়েছেন, গত সপ্তাহেই দিব্যা তার স্বামী ও শাশুড়ির সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পিডুগালা যায়। তিন দিন আগে তার স্বামী সেখান থেকে বেঙ্গালুরু ফিরে যান। সোমবার রাতে দিব্যা তার শাশুড়িকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু তার স্বামীর সঙ্গে দেখা করতে রওনা হয়েছিল ট্রেনে। 

দিব্যা স্থানীয় উদ্ধাকারীদের জানিয়েছেন, মঙ্গলবার ভোরে ট্রেনটি ধর্মাভারম স্টেশন ছাড়লে তিনি মুখ ধোয়ার জন্য দরজার সামনের বেসিনে আসেন। তিনি যখন হাত ধুচ্ছিলেন, সেই সময়ে আনুমানিক ৩৫ বছরের এক ব্যক্তি যার পরনে ছিল সাদা টি-শার্ট ও ব্লুশ জিন্স, তিনি পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। ওই ব্যক্তিও ট্রেন থেকে লাফিলে স্টেশনে নামে।

দিব্যা আরও জানান, এরপর ওই দৃর্বৃত্ত তাকে টেনে নিয়ে যায় ঝোপের আড়ালে। সেখানে তার গলার সোনার চেন ও হাতে থাকা সোনার বালা ছিনতাই করে পালিয়ে যায়। ট্রেন থেকে নিচে পড়ার কারণে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। 

ইতিমধ্যে ওই অজ্ঞাত দৃর্বুত্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্টেশনের ইনস্পেক্টর টি মোহন প্রসাদ জানিয়েছেন, এই ধরনের ঘটনা আগেও কন্ডাভেডু এক্সপ্রেসে ঘটেছে। ধর্মাভারম থেকে ১২ কিলোমিটার দূরে জাঙ্গালাপাল্লিত একইভাবে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অল্প আহত হয়েছিলেন ওই নারী।