অপকার করতে চেয়ে আমার উপকার করে ফেলছে: পরী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ এএম, ২১ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ফেসবুকে শেয়ার করলেন তেমনই এক স্ট্যাটাস।
সেখানে তিনি লিখেছেন, ‘শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রি সমালোচনা, কিংবা জাজমেন্ট- এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে- এই এদের জন্যে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে। আহা, যদি জানতো!’
পরীমণি আরও লিখেছেন, ‘এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি৷ বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি৷ ফলাফল— নিজেকে নতুন করে আবিস্কার করেছি। আরো আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরো ইস্পাত কঠিন করে দিয়েছে৷ এরা জানেই না কত উপকার করেছে। তাই, খোঁচামারানি, সমালোচক জ্ঞানীদের ওয়েলকাম করবেন। এরাই আপনাকে গ্রো করতে হেল্প করবে। ’
প্রসঙ্গত, স্ট্যাটাসটির বেশির ভাগ অংশ মুনমুন শারমিন শামস থেকে ধার করেছেন পরীমণি। এজন্য তার স্ট্যাটাসে তিনি লেখককে মেনশনও করে দিয়েছেন। শুধু তাই নয়, লেখকের কমেন্ট বক্সেও পরী লিখেছেন, ‘নিলাম’।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে







