ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৫০:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

অপমান সহ্য করতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট: ০১:০৭ পিএম, ১৬ আগস্ট ২০১৫ রবিবার

full_2072001818_1426176555 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাইবান্ধা : একদিকে বখাটেদের উৎপাত, অন্যদিকে ভরা মজলিসে নিজের সাথে সাথে পরিবারের অসম্মান সইতে না পেরে আত্মহত্যা করলো গাইবান্ধায় নবম শ্রেণির এক ছাত্রী। গতকাল রাতে সদর উপজেলার দুলালের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। ভোরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মেয়েটির মা ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আমিনাকে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার রায়হান। ৭ আগস্ট কোচিং থেকে বাড়ি ফেরার পথে আমিনাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় রায়হান। ওই দিন বিকেলে স্বজনরা আমিনাকে উদ্ধার করে, ছেলেটিকে আটক করে। পরে বিষয়টি সমাধান করতে গ্রামে বসানো হয় সালিশি বৈঠক। এসময় আমিনা ও তার পরিবারকে বিভিন্নভাবে রায়হান ও তার সঙ্গীরা অপমান করে।  যা সইতে না পেরে আত্মহত্যা করে আমিনা। এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। এমনকি এ ঘটনায় ক্যামেরার সামনে কোনো কথা বলতেও রাজি হয়নি পুলিশ। ১৬.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়