ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৪:০৪:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শুষ্ক আবহাওয়ার মধ্য দিয়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়। এর পর এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ পুদুচেরী ও চেন্নাইয়ের মধ্য দিয়ে উত্তর তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্র অতিক্রম করে।শুক্রবার সকাল ৬টায় এটি উপকূলীয় তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে।

এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে যেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি স্থল লঘুচাপে পরিণত হয়েছে।তাই আপাতত মেঘ-বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আকাশ মেঘমুক্ত থাকবে ও আবহাওয়া শুষ্ক থাকবে।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।