অফিস ডেস্কে রাখুন সবুজ গাছ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
মানসিক চাপ কমাতে অফিস ডেস্কে রাখুন সবুজ গাছ
অফিসের কাজের ডেডলাইন, সংসারের প্রয়োজন মেটানো ও নানা সমস্যায় অনেক চাকরিজীবীই মানসিক চাপে থাকেন। তবে অফিস ডেস্কে রাখা সবুজ গাছ এসব চাপ থেকে কিছুটা মুক্তি দিতে পারে জানিয়েছে গবেষকরা।
সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, কাজের জায়গায় নিজের ডেস্কে যদি এক চিলতেও সবুজের ছোঁয়া থাকে, তবে পরিবেশ একটু হলেও বদলাতে বাধ্য। উদ্বেগজনিত সমস্যায় কর্মক্ষেত্রে গাছ রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।
জাপানের হিয়োগো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলে সমীক্ষায় বলা হয়, অফিস কর্মীদের মানসিক স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে যদি অফিসে ‘ইনডোর প্ল্যান্ট’ থাকে। বিশেষ করে যারা নিয়মিত কর্মক্ষেত্রজনিত উদ্বেগ, চাপ, স্ট্রেস ইত্যাদি সমস্যায় ভোগেন, তারা সমস্যা থেকে বাঁচতে নিজেদের ডেস্কে সবুজ গাছ রাখলে ভালো ফল পাবেন।
হার্ট টেকনোলজি জার্নালে প্রকাশিত ওই সমীক্ষায় জাপানের ৬৩টি অফিসের কর্মীরা অংশ নিয়েছিলেন। অফিস ডেস্কে গাছ রাখার আগে এবং পরে তাদের মানসিক অবস্থা খতিয়ে দেখা হয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে ৩ মিনিট বিরতি নেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল কর্মীদের। প্রথম বার ডেস্কে গাছ না থাকা অবস্থায়, পরের বার গাছ আসার পর।
সমীক্ষায় দেখা গেছে, কাজের মাঝে ছোট ছোট সবুজ চারার দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকলেও চাপ অনেকটা কমে, সবুজ হয়ে ওঠে মন।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




