অফিস শুরু করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ঘোষিত নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ রোববার থেকে তাদের প্রথম অফিস শুরু করেছেন। আজ তারা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি সকলের সঙ্গে পরিচিত হচ্ছেন। মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণ করার জন্য আগে থেকেই প্রস্তুতি শেষ করে স্ব স্ব মন্ত্রণালয়।
সচিবালয় সূত্রে জানা গেছে, সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট আগেই পরিবর্তন করা হয়েছে। আজ মন্ত্রীরা সচিবালয়ে পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাদের বরণ করেন।
আজ বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে প্রবেশ করেন বাণিজ্য প্রতিমন্তী আহসানুল ইসলাম টিটু। এ সময় তিনি প্রতিক্রিয়ায় জানান, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত পণ্য সরবরাহ ঠিক রাখা হবে প্রধান অগ্রাধিকার কাজ।
অন্যদিকে সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ে প্রবেশ করেন নতুন অর্থমন্তী আবুল হাসান মাহমুদ আলী। এ ছাড়া ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ে আসেন। এ সময় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চান তিনি।
এর আগে বৃহস্পতিবার নতুন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর পর শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











