ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৩:৫০:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

ক্ষমা চাইলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার

সম্প্রতি বাল্মিকী সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের কারণে এবার ক্ষমা চেয়ে নিলেন শিল্পা শেঠি। নিজ টুইটারে তিনি লিখেছেন, কারো ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ এক দেশের নাগরিক হয়ে আমি গর্বিত।

একই বিতর্কে জড়িয়েছেন সালমান খানও। ‘টাইগার জিন্দা হ্যায়’ বক্স অফিসে ভালো ব্যবসা করছে। কিন্তু ছবি মুক্তির দিনই বড় বিতর্কে জড়িয়েছেন বলিউডের ভাইজান। এক রিয়েলিটি শোয়ে তিনি ভাঙ্গি শব্দটি উচ্চারণ করেন। ড্যান্স রিয়েলিটি শোয়ে এক প্রতিযোগীর নাচের প্রতিক্রিয়া দিতে গিয়ে এ মন্তব্য করে বসেন অভিনেতা। শিল্পাও একই শব্দের প্রয়োগ করেন নিজের কথায়। এতেই আপত্তি তোলে বাল্মিকী সম্প্রদায়।

অভিযোগ, শব্দটির মাধ্যমে বিশেষ দলিত বাল্মিকী সম্প্রদায়কে অপমান করা হয়েছে। চূড়ান্ত ব্যঙ্গ করার ক্ষেত্রেই এই শব্দের প্রয়োগ করা হয়। এরই প্রতিবাদে গত শুক্রবার উত্তাল হয়ে ওঠে রাজস্থানের বিখ্যাত রাজ মন্দির প্রেক্ষাগৃহ। প্রেক্ষাগৃহে ভাঙচুর করা হয়। সালমান-ক্যাটরিনার ছবির পোস্টারে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এদিকে জাতীয় উপজাতি অধিকার রক্ষা কমিশন এ ব্যাপারে জবাবদিহি চেয়েছে। মুম্বাই ও দিল্লি পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। দেশের দুই জনপ্রিয় তারকার মুখে এ শব্দের ব্যবহার শুনে ক্ষুব্ধ হন ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ।

তাদের দাবি, তারকারাও যদি এ নিয়ে ব্যঙ্গ করেন, তা হলে তাদের অনুগামীরাও তাই করবেন। আদতে যা এক বিশেষ সম্প্রদায়কে খাটো করে দেখারই নামান্তর। এদিকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, দলিতদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা দণ্ডনীয় অপরাধ। সে ক্ষেত্রে অপরাধ প্রমাণিত হলে সাজার মুখেও পড়তে পারেন দুই তারকা।

এ পরিস্থিতিতেই নিজের ভুল বুঝতে পারেন শিল্পা। টুইট করে তিনি জানিয়ে দেন, ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ, নানা জাতির দেশে বাস করতে পেরে তিনি গর্বিত। প্রত্যেক সম্প্রদায়কে তিনি শ্রদ্ধা করেন বলেও খোলাখুলি স্বীকার করেছেন। এর আগে তিনি জানিয়েছিলেন তার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি কারো ভাবাবেগে আগাত করতে চান না।

সূত্র : ভারতীয় গণমাধ্যম