ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:২৩:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

অবশেষে গ্রেফতার হলেন রাম রহিমের ‘পালিত কন্যা’ হানিপ্রীত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২০ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার

ভারতের কথিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের ‘পালিত কন্যা’ ও সহযোগী হানিপ্রীত ইনসানকে অবশেষে গ্রেফতার করেছে ভারতিয় পুলিশ। মঙ্গলবার দেশটির পাঞ্জাব রাজ্যের জিরকাপুর-পাতিয়ালা মহাসড়কে একটি গাড়ি থেকে এক নারীসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, আজ বুধবার হানিপ্রীতকে হরিয়ানার পঞ্চকুলা আদালতে হাজির করা হবে। পঞ্চকুলার পুলিশ কমিশনার এএস চাওলা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, হানিপ্রীতকে রাজস্থান, বিহার ও হরিয়ানা রাজ্যসহ দেশের বাইরে নেপালে খুঁজছিল পুলিশ।

মডিয়াকে তিনি বলেন, হানিপ্রীত আত্মসমর্পণ করেননি। তাকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ আগস্ট রাম রহিমের বিচারের সময় পঞ্চকুলায় সংঘটিত সহিংসতার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে গ্রেপ্তারের আগের দিন হানিপ্রীত একটি সংবাদ মাধ্যমে জানান, তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। এছাড়া চণ্ডিগড়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে তিনি জামিন আবেদন করবেন।

গত ২৬ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে হানিপ্রীত আগাম জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

২০০৯ সাল থেকে হানিপ্রীত তার কথিত ‘বাবা’ রাম রহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। তিনি রাম রহিমের ‘পালিত মেয়ে’ হিসেবে পরিচিত। রাম রহিম পরিচালিত পাঁচটি চলচ্চিত্রে তিনি প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেছেন।

সম্প্রতি দুই নারীকে ধর্ষণের দায়ে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর হরিয়ানার পঞ্চকুলা, সিরসা সহিসংতায় ৩৮ নিহত ও ২৬৪ জন আহত হয়।