অবশেষে দেশে ফিরছেন সেই সুমি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার
সৌদি আরবে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তার (২৬)।
সৌদি আরবে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তার (২৬) অবশেষে দেশে ফিরছেন। আগামী দুই-একদিনের মধ্যে দেশে ফিরে আসবেন তিনি। সৌদির নাজরান শহরের শ্রম আদালতে সুমির নিয়োগকর্তার (কপিল) দাবিকৃত অর্থ নামঞ্জুর হলে সুমির ফেরার পথ সুগম হয়।
রোববার জেদ্দার শ্রম আদালতে সুমির বিষয়ে শুনানি হয়। এতে তার গৃহকর্তাকে কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হবে না বলে রায় দেন বিচারক।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজরান শহরের শ্রম আদালতে জেদ্দা কনস্যুলেট এর প্রতিনিধি দলের উপস্থিতিতে সুমি আক্তারের বিষয়টি শুনানি হয়। আদালত শুনানিতে সুমির নিয়োগকর্তার দাবিকৃত ২২ হাজার সৌদি রিয়াল ফেরত পাওয়ার আবেদনটি নামঞ্জুর হয়। পাশাপাশি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের আবেদনের পরিপ্রেক্ষিতে সুমির নিয়োগকর্তা তাকে দেশে ফেরার অনুমতিপত্র (ফাইনাল এক্সিট) প্রদান করেন।
নির্যাতিতা সুমি আক্তারকে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের প্রচেষ্টায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরতে পারবেন।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুমির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি কান্নারত অবস্থায় গৃহকর্তার দ্বারা নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ করেন। এ ঘটনার পর গত ৪ নভেম্বর জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও নাজরান পুলিশ প্রধানের সহযোগিতায় সুমিকে তার গৃহকর্তার বাসা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে একটি সেফ হোমে (নিরাপদ বাসস্থান) রাখা হয়।
পরে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তা নিয়ে নানা জটিলতা তৈরি হয়। তার সৌদি আরব ত্যাগে ২২ হাজার রিয়াল দাবি করেন নিয়োগকর্তা। তা না হলে সুমিকে ‘ফাইনাল এক্সিট’ (দেশে ফেরার অনুমতিপত্র) দেবেন না বলে জানিয়েছিলেন তিনি।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











