অবশেষে বিয়ে বিতর্ক নিয়ে মুখ খুললেন নাসির-তামিমা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিয়ে বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বুধবার বনানীর একটি হোটেলে তিনজন আইনজীবী সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন নাসির ও তামিমা। এ সময় তারা দুজনই দাবি করেন, সামাজিক ও ধর্মীয় রীতিনীতি এবং আইনানুযায়ীই বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।
তামিমার সব অতীত জেনেই বিয়ে করেছেন উল্লেখ করে নাসির বলেন, ‘হ্যাঁ, ও ছোটবেলায় বিয়ে করেছে ঠিক আছে। বিয়ে করতেই পারে, লাভ করতেই পারে, এটা স্বাভাবিক। ওর কি হ্যাপি থাকার কোনো রাইটস নাই। ওর কি সুখে থাকার কোনো রাইটস নাই। অবশ্যই আছে।’
যোগ করে বলেন, ‘আমি ওকে খুব ভালোমতোই চিনি, আমি ওর জীবনের সবকিছু ভালোমতো জেনেই ওকে গ্রহণ করেছি।’
গত ১৪ ফেব্রুয়ারি ঘটা করে তামিমাকে বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাসির। তবে তাদের বিয়ের পরই অভিযোগ ওঠে, তামিমা তার সাবেক স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন।
তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এমন অভিযোগ তুলে সাধারণ ডায়েরি করেছিলেন উত্তরা পশ্চিম থানায়। বুধবার তামিমা ও নাসিরের বিরুদ্ধে মামলাও করেছেন রাকিব।
মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
সংবাদ সম্মেলনে তামিমা বলেন, ‘জনাব রাকিব হাসান, উনি যে বলেছেন আমি তালাক না দিয়ে উনাকে বিয়ে করেছি, তা সম্পূর্ণ মিথ্যে কথা।’
তার দাবি, ‘আমি তালাকের জন্য আবেদন করি ২০১৬ সালে, সেটা অনুমোদন হয় ২০১৭ সালে। সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই এই বিচ্ছেদটা হয়। এটা তিনি ও তার পরিবারবর্গ জানতেন। উনি যেটা করছেন, কেন করছেন এটা সম্ভবত আপনাদের সবারই বোঝা হয়ে গেছে।’
নাসির বলেন, ‘আমি তামিমাকে চিনি প্রায় চার-সাড়ে চার বছর ধরে। তখন আমার ভালো বন্ধু ছিল, এরপর আমাদের মধ্যে প্রেম হয়। আইনগতভাবে, ইসলামি শরিয়ত মতে আমরা সবাইকে জানিয়ে বিয়ে করেছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। যা নিয়ে নাসির বলেন, ‘এটা আমাদের দুজনের ওপর যতটা প্রভাব পড়ছে, তার চেয়ে বেশি পরিবারের ওপর প্রভাব পড়ছে। কারণ এখানে আমাদের পরিবারের ইমোশন আছে। বন্ধু-বান্ধব আছে, আত্মীয়স্বজন আছে…।’
সমালোচকদের উদ্দেশ্যে নাসিরের বার্তা, ‘এতটুকুই বলব, তারা এমন কিছু না করুণ, এমন কিছু না বলুক। আমি না হয় জাতীয় দলের খেলোয়াড় ঠিক আছে। আমাকে মানুষ ভালোবাসে, মানুষ গালাগালিও করে। সেটা আমি মেনে নিতে পারি। কিন্তু তামিমা এ কালচারের না। তাই ওর জন্য এটা কঠিন।’
যোগ করেন, ‘আমি শুধু এতটুকু বলব, এটা আজকে তামিমার সঙ্গে হচ্ছে। এটা কালকে আপনার সাথেও হতে পারে। আপনাদের সবারই মা-বোন আছে…।’
সব সময় তামিমার পাশে থাকবেন জানিয়ে নাসির বলেন, ‘রাকিব সাহেব কেন, এটা অন্য যে কোনো মানুষই হোক, আমার স্ত্রীকে কেউ যদি কোনো মন্তব্য করে, কেউ যদি কোনো ধরনের বাজে কথা বলে, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব অবশ্যই। সেটা আইনগত ভাবে।’
-জেডসি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত




