ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১১:৩৯:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

অবশেষে মারা গেলেন চবি শিক্ষার্থী নুসরাত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

মৃত্যুর সঙ্গে টানা ১২ দিন পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত চৌধুরী (২৩)। শনিবার তিনি মারা যান। গত ২১ জানুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন।

নুসরাত চৌধুরী  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। চতুর্থ বর্ষের পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।

নিহত নুসরাতের স্বামী ফখরুল ইসলাম জানান, ‘শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান। দুর্ঘটনায় নুসরাতের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। যে কারণে তাকে বাঁচানো যায়নি।’