ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৫:৪০:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

অবৈধই থাকল আমিনবাজারে মধুমতি মডেল টাউন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন অবৈধই থাকল। প্রকল্পটি অবৈধ ও বেআইনি ঘোষণার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেওয়ায় প্রকল্পটি বৈধতা পাওয়ার আর কোনও সুযোগ থাকছে না। প্রকল্পটির নির্মাতা প্রতিষ্ঠানকে এখন ক্রেতাদের দ্বিগুণ অর্থ ফেরত দিতে হবে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন।

আপিল বিভাগের রায় অনুযায়ী, ওই প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো মেকার্সকে ক্রেতাদের প্লটের দামের দ্বিগুণ অর্থ এখন ফেরত দিতে হবে। পাশাপাশি বিলামালিয়া ও বেইলারপুর মৌজার যে জলাভূমি ভরাট করে মধুমতি মডেল টাউন গড়ে তোলার কাজ শুরু হয়েছিল, সেই জলাভূমি আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে ছয় মাসের মধ্যে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি রিট আবেদনে ২০০৫ সালের ২৭ জুলাই হাইকোর্ট ওই প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেয়।

পরে  ২০১২ সালের ৭ অগাস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে। এরপর দুই বছরে নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো মেকার্স ও জমির মালিকদের পক্ষ থেকে মোট পাঁচটি রিভিউ আবেদন করা হয় সর্বোচ্চ আদালতে। সেসব আবেদনের ওপর আজ শুনানি করে আপিল বিভাগ তা খারিজ করে দিল।

-জেডসি