অবৈধভাবে ভর্তির অভিযোগে ভিকারুননিসায় দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
অবৈধভাবে ভর্তির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘোষিত আসনের বাইরে অবৈধভাবে এ ভর্তির খবর দুদকের হট লাইনে (১০৬) জানানোর এরপরই তাৎক্ষণিকভাবে অভিযানে নামে দুদক। বর্তমানে প্রতিষ্ঠানটির আইটি রুমে কম্পিউটারে সংরাক্ষিত ভর্তির তথ্যাদি যাচাই করছিলেন সংস্থাটির দুই সদস্যের টিম।
বুধবার বেলা সোয়া ১১টায় দিকে দুর্নীতি বিরোধী সংস্থাটির দুই সদস্যের টিম অভিযান চালায়।
সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির লটারিতে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত ডিসেম্বরে। কিন্তু এরপরও মঙ্গলবার নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করে। যা আজ বুধবারও অব্যহত ছিল।
সূত্র জানায়, ভিকারুননিসার ভর্তির অর্থ কলেজ ক্যাম্পাসের পূর্ব দিকে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হয়। তবে, অবৈধ ভর্তি গোপন রাখতে ব্যাংক কর্মকর্তাদের স্কুলের ভেতরে নিয়ে আসারও অভিযোগ রয়েছে। সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের ম্যানেজ করতে তাদের অনুরোধে ভর্তিসহ নানা সুবিধা নিয়ে ভর্তির এ আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসিনা বেগম বলেন, অভিযান নয়, দুদকের কর্মকর্তারা জানতে এসেছিলেন। আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। তারা কিছুক্ষণ আগে চলে গেছেন।
তিনি আরও বলেন, কারো অনুরোধে যদি আমরা বাড়তি ভর্তি করি তবে তা অবৈধ ভর্তি বলে গণ্য হবে না। ভিকারুননিসা একটি সুনামধারী প্রতিষ্ঠান, এখানে সকলের আগ্রহ থাকে পড়তে বা পড়াতে। আমাদের সীমাবন্ধতা থাকায় আমরা অতিরিক্ত ভর্তি করতে পারছি না। তবে আমরা এখনো বাড়তি ভর্তি করানো হয়নি।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







