অভিনেতা মিলনের স্ত্রী মারা গেছেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টা ৫৭ মিনিটে বেকার্সফিল্ড কার্ন মেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পলি। কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মিলন লেখেন, ‘আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
মিলনের স্ত্রীর মৃত্যুতে অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেতা, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহসভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না-ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি।’
গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কী লিখব, কী বলব! আনিসুর রহমান মিলনের স্ত্রী, মানে আমাদের পলি ভাবি আর নেই। তিনি না-ফেরার দেশে চলে গেছেন।’
স্মৃতি শেয়ার করে তিনি লেখেন, ‘মনে হচ্ছে, এই তো সেদিন সবাই নীলগিরি গেলাম। কত আনন্দ করলাম! মিলন, তোমাকে বলার কোনো ভাষা নেই আমার কাছে। আমাদের ছেলে, তুমি সহ্য করার শক্তি যেন পাও। এই কয়টা বছর তুমি অনেক কষ্ট করেছ, চেষ্টা করেছ। ভাবি যেখানেই থাকুন, শান্তিতে ঘুমাক। এই প্রার্থনা।’
মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি খুবই দুঃখিত, মিলন। আল্লাহ তাকে (পলি) জান্নাত নসিব করুন।’
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি