অভিনেত্রীকে গুলি করে হত্যা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে গুলি করে হত্যা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় জাতীয় সড়কে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ব্যক্তিগত গাড়িতে রাচি থেকে কলকাতায় যাচ্ছিলেন ইশা আলিয়া। এসময় সঙ্গে ছিলেন তার স্বামী প্রকাশ কুমার ও তাদের তিন বছরের এক কন্যা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকাশ। পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মামলার এজাহারের বরাত দিয়ে একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন- পরিবারটি নিজেদের গাড়িতে কলকাতার দিকে যাচ্ছিল। তারা সকাল ৬টার দিকে একটি নির্জন জায়গায় গাড়িটি থামায়। মূলত, প্রকাশ কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামেন। ঠিক তখন তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। আলিয়া প্রতিরোধ করার চেষ্টা করলে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়।
প্রকাশ কুমার একজন চলচ্চিত্র পরিচালক। আর ইশা আলিয়া ঝাড়খন্ডের জনপ্রিয় একজন অভিনেত্রী। তার ভালো নাম রিয়া কুমারি। তবে ইশা আলিয়া নামেই পর্দায় পরিচিত তিনি। প্রকাশ কুমার বলেন- আমার স্ত্রী মেয়েকে নিয়ে গাড়িতেই বসে ছিল। দুর্বৃত্তরা আমার মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে আমার স্ত্রী গাড়ি থেকে নেমে প্রতিরোধের চেষ্টা করে। আর ওই সময়ে ওরা ইশাকে গুলি করে দেয়।
স্থানীয়দের মতে, এলাকাটি জনশূন্য হওয়ায় কুমার সাহায্য চাইতে প্রায় দুই কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যান। আহত ইশাকে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি