ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৯:৩৫:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী দীপার মরদেহ উদ্ধার করা হয়েছে। চেন্নাইয়ের বাইরুগামবাকামের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ২৯ বছর বয়েসী এই অভিনেত্রীর মৃতদেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

বলিউড লাইফ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, চেন্নাইয়ের মালিকাই অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টে বেশ কয়েক দিন ধরে একা বসবাস করে আসছিলেন দীপা। দীর্ঘ সময় ফোন না তোলায় তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। এরপর এ অভিনেত্রীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীপার মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাতে জানা যায়, প্রেম সম্পর্কিত সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

দক্ষিণের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন দীপা। সম্প্রতি তামিল ভাষার ‘বাইথা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। পলিন জেসিকা নামেও পরিচিত ছিলেন দীপা।