ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৯:২৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

অভিনয়ে ফিরছেন কারিশমা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

একটা সময় অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী এখন অভিনয়ে অনিয়মিত। বিভিন্ন সময়েই দর্শকেরা তাকে আবারও পর্দায় দেখতে চান বলে মন্তব্য করতে দেখা গিয়েছে।

তাদের জন্য নতুন সুখবর দিলেন অভিনেত্রী। নতুন একটি ওয়েব সিরিজের মধ্য দিয়ে অভিনয়ে ফিরছেন কারিশমা। সম্প্রতি তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি জানান। বড় একটি প্রোডাকশন হাউজ থেকে সিরিজটি নির্মিত হচ্ছে অ্যামাজন প্রাইমের জন্য। তবে এর নাম, পরিচালক ও গল্প সম্পর্কে এখনই বলতে নারাজ কারিশমা। শিগগিরই তা জানা যাবে।