অভিমানে ছেলেকে নিয়ে বিষপান, মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে ছেলেকে বিষপান করিয়ে মা নিজেও বিষপান করেছেন। এ ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে। তবে ছেলে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত প্রিয়া খাতুন (২৫) উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের ইকাল হোসেনের স্ত্রী। তার ছেলে আবির হোসেন (৯)।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে প্রিয়া তার ছেলেকে বিষপান করান। এ সময় প্রিয়া নিজেও বিষপান করেন। পরে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়ার মৃত্যু হয়। তবে ছেলে আবির চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী ইমবাদ হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় প্রিয়া মারা গেছেন। তার ছেলে আবির বর্তমানে সুস্থ রয়েছে। তবে শঙ্কাযুক্ত নয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








