অভিযোগ থেকে ভেনাসের মুক্তি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৩১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
ফ্লোরিডায় দুটি গাড়ির মধ্যে মারাত্মক সড়ক দুর্ঘটনার অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস।
গত জুনে ফ্লোরিডায় ভেনাসের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির মারাত্মক সংঘর্ষ হলে এক ব্যক্তি মারা যায়। ফ্লোরিডা পুলিশের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, এ ঘটনায় ভেনাসের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হবে না।
ফ্লোরিডার সান সেন্টিনেল পত্রিকায় বুধবার এক খবরে বলা হয়, পাম বিচ গার্ডেনসের ব্যস্ত সড়কে সংঘটিত এ সংঘর্ষে কোনো চালকের দোষ পাওয়া যায়নি। ফলে কোনো অভিযোগ গঠন করা হবে না।
ট্রাফিক পুলিশের তদন্তের কথা উল্লেখ করে পাম বিচ গার্ডেনস পুলিশের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘তদন্তের ওপর ভিত্তি করে এবং ফ্লোরিডা রাজ্যের নিয়মানুযায়ী এ ঘটনায় কোনো অভিযোগ গঠন করা হবে না।’
ওই ঘটনায় জেরোমে নামের এক ব্যক্তি নিহত হন। তবে পুলিশের তদন্তে বলা হয় তৃতীয় একটি গাড়ি ভেনাসের গাড়ি ওভারটেক করার সময় এ ঘটনা ঘটে। এতে কোনোভাবেই ভেনাস দায়ী নন। ভেনাস ও জোরোমের স্ত্রী বারসন কেউই আহত হননি। ওই ঘটনার ১৩ দিন পর জোরোমে মারা গেলে তার স্ত্রী বারসন ভেনাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এএফপি।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?




