ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৯:৪৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

অভিষেকের মৃত্যু, কান্নায় ভেঙে পড়লেন তৃণা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চার দশকের সুদীর্ঘ কেরিয়ার। তবে বড় পর্দা থেকে দূরত্ব তৈরি হওয়ার পর নতুন করে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের ‘ড্যাডি’ হিসেবে। সেই অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘গুনগুন’ অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় প্রয়াত অভিনেতার মেয়ের ভূমিকায় তৃণা অভিনয় করেছেন দু’বছরেরও বেশি সময় ধরে। সেই রসায়নে বিশেষ ফারাক ছিল না পর্দার বাইরেও।

কান্না জড়ানো গলায় তৃণা আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘পর্দায় অভিষেকদা যেমন আমার ড্যাডি ছিল, পর্দার বাইরেও ড্যাডির মতোই ছিল। পরশু দিনও শ্যুটে আমি খুব বকাবকি করেছি। শরীরের একদম যত্ন নিচ্ছিলো না।’

তৃণা সাহা জানান, বেশ কিছু দিন পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। ছিল লিভারের সমস্যাও। অসুস্থতা নিয়ে কাজ চালাচ্ছিলেন তিনি। 

তৃণা বলেন, ‘পরশু দিনও সেটে অভিষেকদা অসুস্থ হয়ে পড়েছিল। আমরা ওকে বিশ্রাম করতে বলি। দুলাল দা (লাহিড়ি) ওকে ডেকে আনতে গিয়েছিল। অভিষেক দা তখন দুলাল দার গায়েই বমি করে দেয়। আমরা ডাক্তার দেখাই। তার পর বাড়ি পাঠিয়ে দিই। এই অবস্থায় কালও শ্যুট করল। ফোনে আমি বকাবকি করেছিলাম মানুষটাকে।’