অভিষেক-ঐশ্বরিয়ার আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১১ আগস্ট ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন বিহাববিচ্ছেদের দ্বারপ্রান্তে। গত জুলাই মাসেই তারা দুজন এ বিচ্ছেদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। গত শেষ কয়েক বছর তারা একসঙ্গে বসবাস করলেও বিশেষ ভালো কাটেনি। তাই শেষ পর্যন্ত তারা আলাদা হওয়ার পথেই হাঁটছেন। —এমন কথাই জানালেন অমিতাভপুত্র অভিষেক বচ্চন। এখন প্রশ্ন উঠেছে— মেয়ে আরাধ্যাকে নিয়ে…।
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। সামাজিকমাধ্যমে এ আলোচনা-সমালোচনার জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এ বিচ্ছেদের মাঝে বহুবার একসঙ্গে দেখা গেছে অভিষেক-ঐশ্বরিয়াকে। তবে এর মধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে সাদা-কালো একটি ভিডিও। যেখানে অভিষেককে বিবাহবিচ্ছেদের বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। এ ভিডিওতে জুনিয়র বচ্চনকে দেখা গেছে মুখে কাঁচাপাকা ফ্রেঞ্চকাট দাড়ি আর কালো টি-শার্টে।
ভিডিওতে অভিষেক বচ্চন বলছেন— গত জুলাইতেই আমি আর ঐশ্বরিয়া বিবাহবিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে বিশেষ ভালো কাটেনি। তাই আমরা শেষ পর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছি। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যাকে নিয়ে…। তবে এই ভিডিওটি কতটা সত্যি তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস।
কিন্তু সামাজিকমাধ্যমে এ ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এখন প্রশ্ন সত্যিই কি অভিষেক এসব কথা বলেছেন? নাকি নেটিজেনদের অনেকেরই ধারণা— ‘ভিডিওটি ডিপফেক’। মনে করা হচ্ছে, এআইয়ের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বলেই অনুমান করছেন ভক্ত-অনুরাগীরা।
ভিডিওটি ফ্যান পেজের তরফে পোস্ট করেও লেখা হয়েছে— ‘ভিডিওটি সত্য নাকি বানানো তা আমার জানা নেই। এখন পর্যন্ত এমন নানান গুজব রটেছে। তবে এ বিষয়ে তাদের কেউ-ই মুখ খোলেননি।'
এদিকে গত ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েছিল বচ্চন পরিবার। সেখানে বিয়েতে একসঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া ও আরাধ্যাকে। তারা আলাদা গিয়েছিলেন। তবে এমনকি অভিষেকও মা-বাবা, দিদি-জামাইবাবুদের সঙ্গেই বিয়েবাড়িতে গিয়েছিলেন। পরে অবশ্য বিয়ের অনুষ্ঠানের মধ্যে অভিষেককে মেয়ে-বউয়ের পাশে এসে বসতে দেখা যায়। আবার ১৩ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকার শুভ আশীর্বাদের অনুষ্ঠানেও একাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। তবে ডিভোর্স নিয়ে এখনো দুজনের কেউ কথা না বললেও বচ্চন পরিবার থেকে বের হয়ে মায়ের সঙ্গেই থাকছেন ঐশ্বরিয়া।
উল্লেখ্য, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০৭ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যা বচ্চনের। ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ আর বচ্চন পরিবারের অশান্তির খবর গত বছর থেকে জোরালো হয়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






