অরণীর আঁকা ছবি দেশসেরা, পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
ছোট্ট শিশু শিক্ষার্থী জান্নাতুল আদন অরণীর আঁকা একটি ছবি দেশের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। ছবিটি আগামী বাংলা নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে মুদ্রিত হবে। ছবিটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকা পুরস্কারও পেয়েছে অরণী। অরণী পাবনার ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী। সে পৌর এলাকার ভেলুপাড়া গ্রামের শিক্ষক দম্পতি তানহা ইসলাম শিমুল এবং আসমাউল হুসনা লাবনীর মেয়ে। অরণীর এমন অর্জনে খুশি তার বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকরা।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস শনিবার (৫ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এক লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে অরণীর হাতে তুলে দিয়েছেন বলে জানান ইউএনও এবং অরণীর বাবা-মা।
অরণীর বাবা চিত্রশিল্পী ও স্কুলশিক্ষক তানহা ইসলাম শিমুল ও মা আসমাউল হুসনা লাবনী বলেন, আমাদের সন্তান অরণীর এই অর্জনে আমরা আনন্দিত ও অভিভূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তবে অরণী জন্মের পর থেকেই শারীরিকভাবে অসুস্থ। তার হার্টে ছিদ্র রয়েছে। তাকে ভারতের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক দেবী শেঠীর তত্ত্বাবধানে অপারেশন করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অরণীর জন্য সবার দোয়া চাই।
ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আফরোজ বলেন, শিশু শিক্ষার্থী অরণী ছবি এঁকে প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার পেয়ে আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। আমরা অত্যন্ত আনন্দিত। তবে অরণী শারীরিকভাবে অসুস্থ। জন্ম থেকে তার হার্টে ছিদ্র রয়েছে। সে প্রায়ই অসুস্থ থাকে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস বলেন, আসন্ন বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিশু শিল্পীদের আঁকা ছবি আমন্ত্রণপত্রে সংযোজনের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য পাঠানো হয়। সে অনুযায়ী ঈশ্বরদী উপজেলার শিশু শিল্পীদের আঁকা ছবির মধ্যে অরণীর ছবি উপযুক্ত বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাই। সেখান থেকে এ ছবিটি সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ছবি হিসেবে নির্বাচিত করা হয়। এটি প্রধানমন্ত্রীর পহেলা বৈশাখের শুভেচ্ছা পত্রে মুদ্রিত হবে। ছবিটির সৌন্দর্য দেখে প্রধানমন্ত্রী তাকে এক লাখ টাকা পুরস্কার উপহার দিয়েছেন।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার