ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১০:৪০:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

অলিম্পিকে ইতিহাস গড়লেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মেয়ে জাজা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার

 ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

 ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

টোকিও অলিম্পিকে খেলতে আসাদের মধ্যে সবচেয়ে কম বয়সী অ্যাথলেট কিশোরী হেন্দ জাজা। সিরিয়ার মতো যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ থেকে উঠে এসেই দারুণ এক রেকর্ড গড়েন তিনি। অলিম্পিকে খেলা সবচেয়ে কম বয়সীদের তালিকায় নিজের জায়গা করে নিলেন জাজা। যদিও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে রেকর্ড যা গড়ার ছিল তা ঠিকই গড়েছেন এই টেবিল টেনিস খেলোয়াড়।

অলিম্পিকের ইতিহাসে জাজাই একমাত্র কম বয়সী অ্যাথলেট নন। তবে গত ৫২ বছরের ইতিহাসে তিনিই সবচেয়ে কম বয়সী অ্যাথলেট। মাত্র ১২ বছর ২০৫ দিন বয়স তার। এতেই অলিম্পিকের টিকিট পাওয়ায় রেকর্ড গড়েছেন তিনি। 

যদিও তার আগে ১৯৬৮ সালে উইন্টার অলিম্পিকে রোমানিয়ার বেটরিক হুসটিও ফিগার স্কেটিংয়ে অংশ নিয়েছিলেন ১১ বছর বয়সে। তারও আগে ১৮৯৬ সালে এথেন্সে মডার্ন অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০ বছর বয়সী গ্রিক জিমন্যাস্ট ডিমিটরিয়স লন্ড্রাস।

ক্রীড়া পরিবারের জন্ম জাজার। যার কারণে ছোটবেলা থেকেই খেলাধুলার আঙিনায় তার বিচরণ। টেবিল টেনিসে যখন হাতে খড়ি হয়, তখন তার বয়স ছিল মাত্র ৫ বছর। সিরিয়ার মতো একটি দেশে জন্ম নেওয়ার ঠিক মতো অনুশীলন করতে পারেননি তিনি। তার উপর করোনাভাইরাসের মহামারির কারণে তার পথচলা আরও সংকুচিত হয়ে যায়। তাতেও ধমে যাননি জাজা। গত বছরই জর্ডানের আম্মানে ওয়েস্টার্ন এশিয়া অলিম্পিক কোয়ালিফিকেশনে সেরা হয়ে টোকিওর মঞ্চে আসার টিকিট অর্জন করেন তিনি।