ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৮:০৩:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা চেরি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ২২ নভেম্বর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুপারস্টার শাকিব খানের অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি। সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনায় পড়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সাকিবের ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন পূজা চেরি। তখন চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন তিনি। এসময় তার গাউনের নিচের ঝুলন্ত অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়! এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সেটা বের করতে সফল হন তারা।

দুর্ঘটনা থেকে বাঁচার পর সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন, ‘ভাগ্যিস, খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি।’


‘যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরতে যায় কেন!’, আরেকজন আবার খানিকটা কটাক্ষ করে এই মন্তব্য করেছেন।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল। উপলক্ষ্যে ছিল একটি ক্যাম্পেইনের উদ্বোধন। শাকিব খান ও পূজা চেরি ছাড়াও সেদিন অনুষ্ঠানে ছিলেন সিয়াম আহমেদ, পরীমণি, বিদ্যা সিনহা মিম, দীঘিসহ অনেকে।