অশ্লীল প্রস্তাবে রাজি না হওয়ায় হামলার শিকার তরুণী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
অশ্লীল প্রস্তাবে রাজি না হওয়ায় হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রিতা আক্তার (৩৪) নামে কমিউনিটি ক্লিনিকের এক প্রোভাইডার (সিএইচসিপি)।
সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর কমিউনিটি ক্লিনিকের সামনে গত শনিবার এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবলীগ নেতা আবুল কালাম আজাদ সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের নছিয়ত উল্লার ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক।
ভুক্তভোগী রিতা আক্তার লালমনিরহাট পৌরসভার সাপ্টানা উচাটারী এলাকার ইসরাফিলের স্ত্রী।
জানা গেছে, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে চাকরি করেন রিতা আক্তার। চাকরির সুবাদে প্রতিদিন কাশিপুর কমিউনিটি ক্লিনিকে তাকে যেতে হয়। কর্মস্থলে যাওয়া-আসার এবং তার কর্মস্থলে গিয়েও ইভটিজিং করতেন যুবলীগ নেতা আবুল কালাম আজাদ। বিষয়টি নিয়ে শালিস বৈঠক করে ওই যুবলীগ নেতাকে আচরণ সংশোধনের নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি তার এমন কর্মকাণ্ড ঠিক না করে বরং ওই নারীর ওপরে আরও ক্ষিপ্ত হয়ে উঠেন।
পরে শনিবার রিতা আক্তার কর্মস্থলে গেলে একটি লোহার রড নিয়ে তার অফিসে গিয়ে পুনরায় অশ্লীল প্রস্তাব দেন ওই যুবলীগ নেতা আবুল কালাম আজাদ। সেটি প্রত্যাখ্যান করায় জোর করে রিতাকে শ্লীলতাহানী করেন আবুল কালাম আজাদ। এক পর্যায়ে মারধর শুরু করেন রিতাকে। পরে রিতা আক্তার চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ওই দিন রাতে রিতা আক্তার বাদি হয়ে যুবলীগ নেতা আবুল কালামের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত যুবলীগ নেতা আবুল কালাম আজাদ। এখন অভিযোগ তুলে নিতে বাদির পরিবারকে হুমকি দিচ্ছেন বলেও জানান রিতা আক্তার।
লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, এটা তার ব্যক্তিগত দায়। তবে বিষয়টি অত্যান্ত দুঃখজনক। তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







