অষ্ট্রেলিয়ায় ভয়ঙ্কর দাবানলের মৌসুম নিয়ে সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ পিএম, ৪ অক্টোবর ২০২৩ বুধবার
প্রতীকী ছবি
অষ্ট্রেলিয়ায় বার্ষিক দাবানল মৌসুম শুরুর আগেই একাধিক অগ্নিকান্ড শুরু হয়েছে। এ প্রেক্ষিতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস এক সংবাদ সম্মেলনে সকলকে উত্তপ্ত গ্রীস্মের জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।
তিনি সকলকে ভয়ঙ্কর দাবানল মৌসুমের বিষয়ে সতর্ক করে বলেছেন, আমরা কেবল অক্টোবরের প্রথম সপ্তাহে আছি। অথচ এখনই আমরা গ্রীস্মের মাঝামাঝি সময়ের পরিস্থিতিতে রয়েছি।
ক্রিস আরো বলেন, দাবানলের জন্যে এ ধরনের পরিবেশ অনুকূল এবং এ কারনে আঞ্চলিক কিছু সম্প্রদায়ের জন্যে এটি ভয়ংকর হয়ে উঠতে পারে।
প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ ক্রিসের কথার সাথে সুর মিলিয়ে বলেছেন, দাবানলের মৌসুম আগেভাবে শুরু হয়েছে। অথচ অষ্ট্রেলিয়ায় বসন্ত শুরু হয়েছে এক মাস হলো।
দমকল কর্মীরা বলছে, তারা নিউ সাউথ ওয়েলসে নিয়ন্ত্রণের বাইরে থাকা ১৮টি দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগুনে অন্তত তিন বাড়ি ভস্মীভূত হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার ভিক্টোরিয়ার গ্রামীণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ভিক্টোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৬৫০ দমকল কর্মী ১৭ হাজার হেক্টর এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। যদিও দিন শেষে প্রবল বর্ষণে আগুন নিভে যায়।
এদিকে বর্ষণের কারণে আজ বুধবার মেলবোর্নের ১৬০ কিলোমিটার দূরের এলাকায় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।
গত মাসে অষ্ট্রেলিয়ার আবহাওয়া বু্যুরোর ঘোষণায় বলা হয়েছে, এল নিনোর প্রভাবে দেশটির আবহাওয়ায় শুষ্কতা বাড়ছে। এরফলে দাবানল ও খরা বাড়বে।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী






