পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১২ জুন ২০২৬ শুক্রবার
ম্যাচের ৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই ইতিহাসের অংশ হলেন গিলবার্তো মোরা।
ম্যাচের ৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই ইতিহাসের অংশ হলেন গিলবার্তো মোরা। বিশ্বকাপে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন ১৭ বছর বয়সী এই কিশোর।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে এই কীর্তি গড়েন মোরা।
১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হলো তার। মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড দীর্ঘ ৯৬ বছর ধরে ছিল মানুয়েল রোসাসের। ১৯৩০ সালে ইতিহাসের প্রথম বিশ্বকাপে তিনি মাঠে নেমেছিলেন ১৮ বছর ৮৭ দিন বয়সে।
সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ কনিষ্ঠতম ফুটবলার হলেন মোরা। এই তালিকায় কিংবদন্তি পেলের পরই আছেন তিনি। ১৯৫৮ সালের বিশ্বকাপে পেলের অভিষেক হয় মোরার চেয়ে পাঁচ দিন কম বয়সে, ১৭ বছর ২৩৫ দিন।
এই তালিকায় সবার ওপরে আছেন নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। পেলেকে ছাড়িয়েই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন তিনি ১৯৮২ সালে, ১৭ বছর ৪১ দিন বয়সে।
তালিকায় পরের তিনটি নাম ক্যামেরুনের সামুয়েল ইতো (১৯৯৮ সালে ১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (২০০২ সালে ১৭ বছর ১০১ দিন) ও কামেরুনের সালোমন ওলেম্বে (১৯৯৮ সালে ১৭ বছর ১৮৫ দিন)।
২০২৫ সালে মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মোরার, ১৬ বছর ২৫৭ দিন বয়সে।
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম











