অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ মিলল বাসায়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান, তার স্ত্রী বেটসি আরাকাওয়া এবং তাদের কুকুরকে নিউ মেক্সিকোর সান্তা ফেতে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ছয় দশকেরও অধিক সময়ের অভিনয় জীবনে হ্যাকম্যান দুটি একাডেমি পুরস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।
নিউ মেক্সিকোর সান্তা ফে কাউন্টি শেরি এক বিবৃতিতে বলেন, 'আমরা নিশ্চিত করছি যে জিন হ্যাকম্যান ও তার স্ত্রীকে বুধবার বিকেলে সানসেট ট্রেইলে তাদের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে।' তিনি বলেন, 'এই বিষয়ে তদন্ত চলছে।'
হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর এবং তার স্ত্রীর বয়স ছিল ৬৩ বছর।
উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত ১৯৭১ সালের থ্রিলার দ্য ফ্রেঞ্চ কানেকশন-এ জিমি 'পপাই' ডয়েল চরিত্রে অভিনয় করে এবং ১৯৯২ সালে ক্লিন্ট ইস্টউডের পশ্চিমা চলচ্চিত্র আনফরগিভেনে লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার অস্কার জেতেন হ্যাকম্যান।
তার অন্যান্য অস্কার-মনোনীত চরিত্রগুলো হলো- ১৯৬৭ সালের চলচ্চিত্রে বনি অ্যান্ড ক্লাইড - এ বাক ব্যারো চরিত্র, ১৯৭০ সালের আই নেভার স্যাং ফর মাই ফাদার ছবিতে তার চরিত্র এবং ১৯৮৮ সালের মিসিসিপি বার্নিং-এ এজেন্ট চরিত্র।
সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেন্ডোজা বুধবার মধ্যরাতের পর স্থানীয় গণমাধ্যমকে জানান, 'ওই দম্পতি ও তাদের কুকুর মারা গেছেন।'
বিখ্যাত অভিনেতা হ্যাকম্যান ১৯৭০ ও ১৯৮০-এর দশকে সুপারম্যান চলচ্চিত্রে লেক্স লুথারসহ শতাধিক চরিত্রে অভিনয় করেছেন।
তিনি হিট চলচ্চিত্র 'রানওয়ে জুরি' এবং ফ্রান্সিস ফোর্ড কোপালার 'দ্য কনভারসেশন'-এর পাশাপাশি ওয়েস অ্যান্ডারসনের 'দ্য রয়্যাল টেনেনবামস'-এও অভিনয় করেছিলেন।
২০০৪ সালে 'ওয়েলকাম টু মুজপোর্ট' চলচ্চিত্রে মনরো কোল চরিত্রে তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায়।
১৯৩০ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা হ্যাকম্যান ১৬ বছর বয়সে তার বয়স লুকিয়ে সেনাবাহিনীতে যোগ দেন এবং সাড়ে চার বছর চাকরি করেন।
সেনাবাহিনীর চাকরি শেষে কিছুদিন নিউ ইয়র্কে বসবাস করেন তিনি। এরপরই তিনি অভিনয় করার সিদ্ধান্ত নেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










