অস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ায় ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৯৬তম আসর বসতে যাচ্ছে আগামী ১০ মার্চ (২০২৪ ইং)। আসরটির চূড়ান্ত মনোনয়নের আগে এর ১০টি সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করেছে অস্কার কর্তৃপক্ষ। প্রকাশিত তালিকায় আন্তর্জাতিক পূর্ণ্যদৈর্ঘ্য সিনেমা বিভাগে ১৫টি সিনেমা ঠাঁই পেয়েছে। তবে এর মধ্যে পাঁচটি সিনেমা অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে মনোনীত হবে।
এদিকে এবারও অস্কারে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের কোনো সিনেমা। যদিও মনোনয়নের জন্য মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নেই’ সিনেমাটি পাঠানো হয়েছিল অস্কারে। কিন্তু সেটি সংক্ষিপ্ত তালিকোতেই জায়গা করে নিতে পারেনি।
এবার ভূটানের ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’ নামের একটি সিনেমা জায়গা করে নিয়েছে সংক্ষিপ্ত তালিকায়। এটি পরিচালনা করেছেন নির্মাতা পাও চয়নিং দর্জি। তালিকায় জায়গা করে নেয়া অন্যান্য সিনেমাগুলো হচ্ছে ‘আমেরিকেৎসি’ (আর্মেনিয়া), ‘দ্য প্রমিসড ল্যান্ড’ (ডেনমার্ক), ‘ফলেন লিভস’ (ফিনল্যান্ড), ‘দ্য টেস্ট অব থিংস’ (ফ্রান্স), ‘দ্য টিচার্স লাউঞ্জ’ (জার্মানি), ‘গডল্যান্ড’ (আইসল্যান্ড), ‘ইও ক্যাপিতানো’ (ইতালি), ‘পারফেক্ট ডেজ’ (জাপান), ‘তোতেম’ (মেক্সিকো), ‘দ্য মাদার অব অল লাইস’ (মরক্কো), ‘সোসাইটি অব দ্য স্নো’ (স্পেন), ‘ফোর ডটার্স’ (তিউনিসিয়া), ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ (ইউক্রেন) ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য)।
মৌলিক সুর বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ‘সোসাইটি অব দ্য স্নো’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, ‘আমেরিকান ফিকশন’, ‘আমেরিকান সিম্ফোনি’, ‘বার্বি’, ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’, ‘দ্য কালার পার্পল’, ‘এলেমেন্টাল’, ‘দ্য হোল্ডওভারস’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘ওপেনহাইমার’, ‘পুয়োর থিংস’, ‘সল্টবার্ন’, ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’।
এছাড়া মৌলিক গান বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ‘ড্যান্স দ্য নাইট’ (দুয়া লিপা, মার্ক রনসন, অ্যান্ড্র– ওয়ায়েট, কারোলিন আইলিন), ‘আই’ম জাস্ট কেন’ (মার্ক রনসন, অ্যান্ড্র– ওয়ায়েট) এবং ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল)। দুটি করে গান আছে ‘দ্য কালার পার্পল’ (কিপ ইট মুভিন, সুপারপাওয়ার ওয়ান) ও ‘ফ্লোরা অ্যান্ড সান’ (হাই লাইফ, মিট ইন দ্য মিডল) সিনেমা।
প্রসঙ্গত, ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকা আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ ইং ঘোষণা করা হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










