অস্কার উপস্থাপনা করবেন দীপিকা
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
এবারের অস্কার পুরস্কার ভারতীয়দের জন্য অন্যরকম রোমাঞ্চ বয়ে নিয়ে এসেছে। একে তো সেরার দৌড়ে আছে ভারতীয় তিন সিনেমা। এবার জানা গেল, উপস্থাপনার মঞ্চ মাতাবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ইনস্টাগ্রামে নিজেই খবরটি ভাগ করে নেন অভিনেত্রী।
অস্কার ২০২৩-এ উপস্থাপকের তালিকায় দীপিকা পাড়ুকোন ছাড়াও আরও আছেন ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ প্রমুখ।
দীপিকার পোস্টে শুভেচ্ছাবার্তা জানায় অনুরাগীরা। সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের বর্তমানের অন্যতম জনপ্রিয় এই নায়িকাকে। মন্তব্য করেছেন সহ-তারকারাও।
নেহা ধুপিয়া লেখেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ দীপিকার বোন অনিশা লিখলেন, ‘বুম’। দীপিকার স্বামী রণবীর সিং মন্তব্যের ঘরে দিয়েছেন হাততালি দেওয়ার ইমোজি।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ মার্চ ডলবি থিয়েটারে বসবে অস্কার অনুষ্ঠান। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। এছাড়া সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ এবং সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




