অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৮তম আসরকে ঘিরে আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে হলিউড। পুরস্কার ঘোষণার আগে সবার নজর কেড়েছে ঐতিহ্যবাহী রেড কার্পেট, যেখানে তারকাদের ঝলমলে উপস্থিতি আর দৃষ্টিনন্দন পোশাকে জমে উঠেছে ফ্যাশনের অনন্য প্রদর্শনী।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার ঘিরে সাজানো বিশাল এই রেড কার্পেট বরাবরের মতোই আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় ২৫ হাজার বর্গফুট আয়তনের এই কার্পেট তৈরি করতে কয়েকশ কর্মীর দীর্ঘ সময়ের শ্রম লেগেছে। প্রায় ৯০০ ফুট লম্বা ও ৬০ ফুট চওড়া এই রেড কার্পেট বিশ্বের অন্যতম বড় এবং আলোচিত কার্পেটগুলোর একটি হিসেবে পরিচিত।
অস্কারের রেড কার্পেট শুধু পুরস্কার অনুষ্ঠানের আনুষ্ঠানিক অংশ নয়, বরং এটি আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় মঞ্চ। প্রতিবছর এখানেই দেখা যায় তারকাদের অভিনব পোশাক, বিলাসবহুল ডিজাইন এবং নতুন স্টাইলের ঝলক। পুরোনো হলিউডের ক্লাসিক গ্ল্যামার থেকে শুরু করে আধুনিক ডিজাইনের সাহসী পরীক্ষাও ধরা পড়ে এই আয়োজনেই।
এবারের মৌসুমে পুরোনো হলিউডের ফ্যাশনের প্রভাব স্পষ্ট। গত জানুয়ারিতে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে যেমন ক্লাসিক গ্ল্যামারের ছাপ দেখা গেছে, তেমনি সম্প্রতি আয়োজিত অ্যাক্টর অ্যাওয়ার্ডসেও ১৯২০ ও ১৯৩০–এর দশকের হলিউড স্টাইলকে নতুনভাবে তুলে ধরা হয়েছে। তাই এবারের অস্কারের রেড কার্পেটেও পুরোনো দিনের গ্ল্যামারের ছোঁয়া থাকবে বলে ধারণা করা হচ্ছে।
রেড কার্পেটে নজর কেড়েছেন সেরা অভিনেত্রী ও পার্শ্ব অভিনেত্রী বিভাগের মনোনীত তারকারা। তাদের মধ্যে রয়েছেন জেসি বাকলি, কেট হাডসন, এমা স্টোন, এল ফ্যানিং, উনমি মোসাকু ও তেয়ানা টেইলর। তাদের পোশাক ও স্টাইল ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিয়েছে।
অভিনেতাদের মধ্যেও রেড কার্পেটে আলাদা নজর কাড়তে পারেন মাইকেল বি. জর্ডান, টিমোথি শ্যালামে, ডেলরয় লিন্ডো ও জ্যাকব এলর্ডি। তাদের স্টাইলিশ উপস্থিতি রেড কার্পেটে বাড়তি আকর্ষণ যোগ করবে বলেই মনে করছেন ফ্যাশন বিশ্লেষকেরা।
রেড কার্পেট পর্ব শেষ হওয়ার পর শুরু হবে মূল অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার থেকে এবারের অস্কার সরাসরি সম্প্রচার হবে এবিসি চ্যানেলে। বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে বিশ্বের কোটি কোটি দর্শক এই আয়োজন উপভোগ করবেন।
সব মিলিয়ে অস্কারের এই রেড কার্পেট শুধু পুরস্কার বিতরণীর অংশ নয়, বরং ফ্যাশন, গ্ল্যামার এবং তারকাখচিত উপস্থিতির এক অনন্য উৎসব হিসেবেই আবারও বিশ্ববাসীর সামনে ধরা দিল।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য







