ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:৪৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

অস্ট্রেলিয়ায় ৩ শিশুসহ ৫ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:০৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

অস্ট্রেলিয়ায় উপশহরের একটি বাড়ি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন মেয়ে শিশু রয়েছে। সোমবার কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছে। খবর এএফপি’র।


অস্ট্রেলিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পার্থ নগরীর কাছে একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সেখানে ওই তিন শিশু, তাদের মা ও নানীকে মৃত অবস্থায় পেয়েছে।


তদন্ত কর্মকর্তারা জানান, আনুমানিক ২০ বছর বয়সী এক ব্যক্তি রোবাবর ভোরে থানায় গিয়ে খবর দিলে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায় এবং তাদের লাশ উদ্ধার করে।


সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পুলিশ জানায়, বাড়িটিতে দুই বছর বয়সী জমজ বোন, সাড়ে তিন বছর বয়সী এক মেয়ে এবং তাদের মা ও নানীকে হত্যা করা হয়।


পুলিশ আরো জানায়, যে লোকটি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করেছে, তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হয়নি।


কখন কিভাবে এদের হত্যা করা হয়েছে বা লোকটির সঙ্গে ওই পরিবারের কি সম্পর্ক সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।