অস্থিরতার মাঝেই শুরু বিশ্বকাপের ক্ষণগণনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার
ফিফা বিশ্বকাপের ট্রফি। ছবি : এএফপি
এই সময়টায় থাকার কথা ছিল উৎসবমুখর। ফুটবল বিশ্বকাপের বাকি নেই ১০০ দিন, কাউন্টডাউন শুরুর পর পরিকল্পনাগুলো একটু একটু বাস্তবায়ন হওয়ার কথা। বিভিন্ন দলের নিজস্ব পরিকল্পনা, আয়োজকদের চমক, দর্শকের তৈরি হওয়া—কত কী! কিন্তু, ২০২৬ ফুটবল বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে।
বৈশ্বিক অস্থিরতার মাঝেই শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা। যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান হামলা, মেক্সিকোতে সহিংসতার পাশাপাশি নানা ধরনের উদ্বেগ মিলিয়ে বিশ্বকাপ প্রস্তুতির আবহ কিছুটা হলেও অস্থির হয়ে উঠেছে। ইতোমধ্যে বয়কটের চিন্তাভাবনা করছে ইউরোপের ৮-৯টি দেশ।
আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে সহ-স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। ১০৪ ম্যাচের ম্যারাথনের পর্দা নামবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে ফাইনাল দিয়ে। এবারই প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ৪৮টি দল নিয়ে।
তিনটি দেশের ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। বাকিগুলো মেক্সিকো ও কানাডায়। ফিফা সভাপাতি জিয়ান্নি ইনফান্তিনো এবারের বিশ্বকাপের বাণিজ্যিক সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী। তিনি প্রত্যাশা করছেন টুর্নামেন্ট থেকে রেকর্ড ১১ বিলিয়ন ডলার আয় হবে, যা ২০২২ কাতার বিশ্বকাপের ৭ বিলিয়ন ডলার আয়কে ছাড়িয়ে যাবে।
তবে, রাজনৈতিক প্রেক্ষাপট হতে পারে এবারের আসরের বড় চ্যালেঞ্জ। সহ-আয়োজক কানাডা ও মেক্সিকোতে গ্রিনল্যান্ড সংযুক্তিকরণ নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে উত্তেজনা এবং কঠোর অভিবাসন নীতি বিশ্বকাপ প্রস্তুতিতে ছায়া ফেলেছে। এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান হামলা নতুন উত্তেজনা তৈরি করেছে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











