ঢাকায় আসছেন অপর্ণা সেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২৯ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার
আগামীকাল শনিবার ঢাকায় আসছেন ভারতিয় স্বনামধন্য অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন।‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অংশ নিতে ঢাকায় আসছেন তিনি।
আগামী ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় আসবেন। ১৪ জানুয়ারি বিকেলে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে ‘উইমেন ফিল্মমেকার কনফারেন্স’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন অপর্ণা সেন। এ কর্মশালায় অপর্ণা সেনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতারা অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগানে প্রতিবছরের মতো এবারও আগামীকাল থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ১৬তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে।
১৫ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তন ভেন্যুতে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে অপর্ণা সেন পরিচালিত ‘সোনাটা’ ছবিটি।
এবারের আসরে যৌথভাবে জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স হলে ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
রেইনবো চলচ্চিত্র সংসদ রয়েছে এই আয়োজনের নেপথ্যে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উৎসবে অংশ নেবেন। বিভিন্ন দেশের নাগরিকরাও এতে দর্শক হিসেবে অংশ নেবেন।
এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
এছাড়া এবারের উৎসবের অংশ হিসেবে প্রথমবারের মতো আগামী ১৫-১৬ জানুয়ারি ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আয়োজন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন-এর সহযোগিতায় ‘প্রথম এশিয়ান ফিল্ম ক্রিটিকস অ্যাসেম্বলি’ অনুষ্ঠিত হবে, যেখানে এশীয় অঞ্চলের প্রায় ২০টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র সমালোচক অংশগ্রহণ করবেন।
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন






